ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে প্রশিক্ষনার্থীদের মঝে ভাতা ও সনদপত্র বিতরণ

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৪, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে প্রশিক্ষনার্থীদের মঝে ভাতা ও সনদপত্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি ।। মুন্সীগঞ্জে সদর উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক হস্তশিল্প তৈরির উপর প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও ভাতা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকার দুঃস্থ মহিলা কল্যাণ সমিতিতে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ ও ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। এসময় তিনি প্রশিক্ষনার্থী প্রত্যেককে ভাতা হিসেবে ৬শ টাকা এবং তাদেরকে একটি করে সনদপত্র প্রদান করেন। এসময় তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বলেন, আপনার এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে হস্তশিল্পকে এগিয়ে নিবেন।

কেউ যদি এই শিল্পের উদ্যোক্তা হয়ে আত্নকর্মসংস্থান সৃষ্টি করতে চান তাহলে তাদেরকে যুব উন্নয়ন থেকে আরোও প্রশিক্ষণ এবং হস্তশিল্পের পরিধি বাড়াতে আর্থিক ঋন সহায়তা প্রদান করা হবে। এসময় আরোও উপস্থিত ছিলেন, প্রশিক্ষক সাফিয়া খাতুন, আফরিনা আক্তার সুমী, যুব উন্নয়ন অফিসের কম্পিউটার অপারেটর মো. আ: রহিম চৌধুরী সহ প্রশিক্ষনার্র্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত মোট ৭ দিন ৩০ জন প্রশিক্ষনার্থীরা দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির কার্যালয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

স/এষ্