ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাষ্ট্রপতি কে নিয়ে কটুক্তি রার অধিকার কারো নাই : সুশীল সমাজ

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৩, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি কে নিয়ে কটুক্তি রার অধিকার কারো নাই : সুশীল সমাজ

ডেস্ক নিউজ ।। বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে কটুক্তি করা বা অপমান করার অধিকার কারো নাই বলে মন্তব্য করেছে সুশীল সমাজ।

সুশীল সমাজের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক ছিলেন।

১৯৭১ সালের ৯ এপ্রিল তিনি ভারতে যান এবং প্রশিক্ষণ নিয়ে পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করেন।

তিনি জেলা ও দায়রা জজ এবং দুদকের কমিশনার ছিলেন, সাংবাদিকতায় অবদানের জন্য পাবনা জেলা প্রেস ক্লাবের আজীবন সদস্য মনোনীত হয়েছেন।

তিনি একা দায়িত্ব নিয়ে গ্রামীণ ব্যাংক দুর্নীতি আর পদ্মা সেতুর বিষয়ে আগেও ইউনুস আর আমেরিকার আন্তর্জাতিক চক্রান্তকে প্রতিহত করেছেন। তিনি সৎ, দৃঢ় এবং অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব।

বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে কটুক্তি করা বা অপমান করার অধিকার কারো নাই। এ বাস্তবতায় বাংলদেশের সর্বময় ক্ষমতার মালিক রাষ্টপতিকে সম্নানের জায়গায় রেখে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ব হতে হবে।

স/সূর্য সান্যাল