ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ব্যক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে কাজ করতে হবে- হাজী চান মিয়া

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ২৩, ২০২৪ ২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ব্যক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে কাজ করতে হবে- হাজী চান মিয়া

মোল্লা তানিয়া ইসলাম তমা।। শেখ হাসিনা পালিয়ে গেলেও, তার দোসররা বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেশকে ও বর্তমানে দায়িত্বরত অন্তরবর্তী কালীন সরকারকে অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে।

তাই শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে ব্যক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।

সোমবার (২১শে অক্টোবর) প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে উপরোক্ত কথা গুলো বলেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী মোঃ চান মিয়া বেপারী । তিনি বিগত ১৬বছর আওয়ামী ফ্যাসীবাদ সরকারের সময়কালে দল ও ব্যবসা -বানিজ্য করতে গিয়ে বহু নির্যাতন এবং ক্ষতিগ্রস্থের বর্ননাও তুলে ধরেন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাধ্যমে শেখ হাসিনা সরকারের চুড়ান্ত পতন হয়েছে ।

আর এ আন্দোলনে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা ও আহত সকলের সুস্থতা কামনা করে তিনি আরও বলেন- আমি কেন্দ্রীয় বিএনপি ও ঢাকা মহানগর উত্তর –তুরাগ থানা বিএনপির সকল সিদ্ধান্তকে সম্মান রেখে রাজনীতি করে আসছি । সকল প্রকার কোন্দল ও গ্রুপিংকে বিলুপ্ত করে, ঐক্যবদ্ধ বিএনপি গড়তে সকল নেতা- করবীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ।

আর এ কাজটি করা তৃণমূল থেকে উঠে আসা নেতাদের পক্ষেই সম্ভব হবে । আমি দল ও মানবতার স্বার্থে রাজনীতি করতে চাই । আমি আমার এলাকাবাসী তথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড বাসীর সেবা করতে চাই, তাদের পাসে সবসময় থাকতে চাই ।

তাই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই । আমি আমার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদেরকে শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নে এবং দেশমাতা খালেদা জিয়া ও তারণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই ।

স/বি