উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর উত্তরার ১৫ নং সেক্টরে সেনাবাহিনী, পুলিশ ও রাজউকের যৌথ অভিযানে একটি বাজারসহ প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।
সোমবার (২১ অক্টোবর) উত্তরার ১৫ নম্বর সেক্টর ও মেট্রোরেল দ্বিতীয় নম্বর স্টেশনের আশেপাশে এই উচ্ছেদ অভিযান চালানো হয় ।
এ সময় যৌথ উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় তিনজন নারীসহ কয়েকজনকে আটক করা হয় । সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা তৈরি করে মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজি করতো স্থানীয় আওয়ামী লীগের কথিত নেতারা । ৫ আগস্টের পর এই বাজারটিসহ অবৈধ স্থাপনা গুলোর নিয়ন্ত্রণ নিতে চায় স্থানীয় বিএনপির লোকজন ।

এ বিষযয়ে বেশ কয়েকবার ঝামেলাও হয়েছে । দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন তামজিদ বলেন, গত কয়েকদিন ধরেই এখানে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে আমরা তাদের জানিয়েছি ।
ইতিমধ্যে অনেকেই এখান থেকে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছে । কিন্তু বেশ কিছু স্থাপনা থেকে যাওয়ায় রাজউক কর্তৃপক্ষ আজকের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন । আমরা তাদের সহযোগিতা করেছি । উচ্ছেদ অভিযানের সময় কয়েকজন বাধা দিলে আমরা তাদের আটক করে পুলিশের নিকট সোপর্দ করি ।
স/বি

