ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার দুই কারবারী আটক

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২২, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার দুই কারবারী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি||যশোরের বেনাপোল পোর্ট থানা ও ডিবি পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় আটক হয়েছে দুই কারবারী। রোববার বিকেল চারটায় বেনাপোলের ঘিবা গ্রামের একটি বাগান থেকে বিপুল পরিমাণ এ গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

ডিবি পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদের বিশেষ নিদের্শনায় থানা পুলিশ রোববার দিনব্যাপী বেনাপোল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে রাত ৯টার দিকে তারা ঘিবা গ্রামের আমান আলীর বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য চার লাখ ৮০ হাজার টাকা।

এদিকে, যশোরের বেনাপোল থেকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার এলাকার দুর্গাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আশরাফুল হোসেন (২২) ও বকুল হোসেনের ছেলে শোয়াইব হোসেন (২১)। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। তারা বেনাপোল এলাকার চিহিৃত গাঁজাসহ ব্যবসায়ি বলে পুলিশ জানিয়েছে।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় মামলা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

স/শাহিন