বাঘারপাড়ায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকাদান কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
আজম খান, বাঘারপাড়া (যশোর) ।। সোমবার যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকাদান কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সংক্রান্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ। উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শোভন সরকার , সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা পারভীন প্রমুখ।
সভায় জানানো হয় বিনামূল্যে আগামী ২৪ অক্টোবর থেকে এ উপজেলায় ৫ম থেকে ৯ম শ্রেণির ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্রী ও কিশোরীদের মধ্যে প্রায় ৯ হাজার ৬৮ জনকে এইচপিভি টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন দিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।
স/এষ্

