ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে মাদক ও চুরি মামলায় দুইজন গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২০, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘিতে মাদক ও চুরি মামলায় দুইজন গ্রেপ্তার

প্রতিনিধি, আদমদীঘি ।। বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গাঁজাসহ একজন ও মোটরসাইকেল চুরি মামলায় একজনসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে।

গত শনিবার রাতে চাঁপাপুর বাজার ও সান্দিড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের উপেন্দ্রনাথের ছেলে সুমন চন্দ্র (৪২) ও সান্তাহার ইউপির সান্দিড়া দক্ষিনপাড়ার ফিরোজ হোসেনের ছেলে ইমন হোসেন (১৯)।

আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার রাতে আদমদীঘির চাঁপাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র ও সান্দিড়া গ্রাম থেকে মোটরসাইকেল চুরি মামলায় ইমন হেসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল রোববার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।

স/শাহীন