ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ১৯, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু

প্রতিনিধি, আদমদীঘি  ।। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে শচীন্দ্র মালো (৩৩) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

নিহত শচীন্দ্র মালো জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি মালোপাড়া এলাকার নিতাই মালোর ছেলে। গতকাল শনিবার সকালে এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে রেলওয়ে থানাধীন পাঁচবিবি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পডে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

স/এস্