সাংবাদিক স্বপন কুমার ভদ্রের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
তৌকির আহমেদ শাহিন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহেরতারাকান্দা উপজেলার প্রবীণ সাংবাদিক স্বপন কুমার ভদ্র এর খুনিদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) ময়মনসিংহ – শেরপুর সড়কের তারাকান্দা বাসস্ট্যান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তৌকির আহমেদ শাহীন ( দৈনিক জনতা), সাংবাদিক রফিক বিশ্বাস (মানবজীবন), নাজিম উদ্দীন ( যুগান্তর) , নাজমুল হক ( আমাদের সময়), এনামুল হক ( খোলা কলম প্রতিদিন), আবু সাঈদ ( ভোরের অপেক্ষা), মাসুদ রানা( দৈনিক খবরপত্র), প্রভাষক জাহাঙ্গীর আলম ( দৈনিক ভোরের চেতনা) সাবেক সেনা কর্মকতা আব্দুল মালেক আর্মি প্রমূখ।
মানববন্ধনের বক্তব্যে বক্তরা বলেন, সাংবাদিক স্বপন ভদ্র হত্যায় জড়িত সকল খুনিদের ফাঁসির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য যে, গত শনিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় দিকে নিজ বাড়ির সামনে খুনিরা সাংবাদিক স্বপন ভদ্রকে কু*পি*য়ে হ*ত্যা করে।
স/বি

