ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কমিটির সভা অনুষ্ঠিত 

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১৭, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কমিটির সভা অনুষ্ঠিত 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার দুপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন উপজেলা ট্রান্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মোঃ শাকিল আহমেদ-এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
এতে বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, আইসিটি কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুল ইসলাম, ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হক সরকার, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গিয়ে যেসব সমস্যা ও জটিলতার সম্মুখীন হতে হয়, তা তুলে ধরেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।
শিশু জন্মের ৪৫ দিন ও কারও মৃত্যুর ৪০ দিনের মধ্যে বিনামূল্যে নিবন্ধন করতে সবাইকে উৎসাহিত করতে নির্দেশ দেন উপপরিচালক।
এবিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে বিভিন্ন বাজার ও মোড়ে দৃশ্যমান জায়গায় প্যানা বা বিলবোর্ড ঝুলানোর পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানদের।