তুরাগে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ সারাদেশের ন্যায় রাজধানীর তুরাগেও বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গাপূজা ।
রোববার (১৩ অক্টোবর) সকালে বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে । পরে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য।

এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য । চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে গত ৯ অক্টোবর থেকে দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী ৫ দিন তুরাগসহ দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনার মধ্যদিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের শেষ হয় ।
এ বছর দেবী দুর্গার আগমন হয় দোলায় বা পালকিতে। দেবীর এই আগমনের ফলাফল হবে মড়ক। যা শুভ ইঙ্গিত নয়। এছাড়াও দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্র মতে দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল ছত্রভঙ্গ হয় ।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে যা তার বাবার গৃহ। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । বিদায়ের করুণ ছোঁয়ায় সারিবদ্ধভাবে একে একে তুরাগ নদের ধউর ল্যান্ডিং স্টেশন ও শ্মশানঘাটে তুরাগের ১৫টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয় ।
তুরাগের প্রতিটি পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বিদের সাথে কৌশল বিনিময় করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক হাজী মোস্তফা জামান, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, তুরাগ থানা বিএনপির যুগ্ন- আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, রিপন হাসান খন্দকার, হাজী মোঃ চান মিয়া, তুরাগ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন মাদবর, তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আলমাস আলী, তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মোঃ কামাল হোসেন, তুরাগ থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা জাকিরসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ।
স/বি

