ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা একজন আটক
তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে পূর্ব বিরোধের জেরে তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ভদ্রকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার দুপুরে ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের আউটদার গ্রামের জগেশ ভদ্রের ছেলে। তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝি পাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা ও ফুলপুর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ছিলেন। এক সময় তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করা হয়েছে। তবে কে বা কারা, কি কারণে এ হত্যা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স/বি

