ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীশংকৈলে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৯, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ৯ অক্টোবর কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে উন্নতজাতের পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ প্রণোদনা কর্মসূচির আওতায় এ পেঁয়াজ বীজ বিতরণ করা হয়। কৃষি বিভাগের আয়োজনে এদিন সকালে কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে পেঁয়াজ চাষ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও কৃষকদের উদ্দেশ্যে তার ব্যক্তিগত পেঁয়াজ চাষের অভিজ্ঞতাসহ বিভিন্ন পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বকুল মজুমদার, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন নেতা-কর্মী,কর্মকর্তা ও পুরুষ-নারী কৃষকরা উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

পরে ১০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজ বীজ ও ১০ কেজি করে ড্যাব ও ১০ কেজি পটাশ সার দেয়া হয়। এই সাথে তাদেরকে বালাইনাশক ও পলিনেটও দেয়া হয়।

স/এস্