ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৫, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকেঃ “শিক্ষকের কন্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার”এই প্রতিবাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় তারাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রসাশন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বাতেন।এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম, কৃষি কর্মকর্তা অনুরমা কাঞ্চি শাওন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌকির আহমেদ শাহীন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান গন।আগে এক র‍্যালি অনুষ্ঠিত হয় । সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।