ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৫, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আজম খান, বাঘারপাড়া (যশোর) ।। সারা দেশের ন্যায় যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বর থেকে র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত সভায় সহকারি কমিশনার ভূমি ইউসুফ মিয়া সভার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান , শিক্ষা কর্মকর্তা বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, জাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারি, বাঘারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, খাজুরা সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান (ভারপ্রাপ্ত), ভিটাবল্যাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা: আব্দুল আলিম , প্রধান শিক্ষক এমদাদ হোসেন, তরুণ কুমার সাহা ও ইকরামুল কবির উজ্বল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক সমিরণ কুমার পাঠক।

স/এষ্