ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচ বছর মেয়াদ উত্তীর্ণ ট্রাক, তবু রাস্তায় দাপিয়ে চলে অসাধু উপায়ে

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৪, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ বছর মেয়াদ উত্তীর্ণ ট্রাক, তবু রাস্তায় দাপিয়ে চলে অসাধু উপায়ে

নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা মেট্রো ড- ১১৫০০০ নম্বরের ড্রাম ট্রাকটি উত্তরার মাটি দাপিয়ে চলে বেড়ালেও নেই কাগজপত্রে কোন মেয়াদ।

দক্ষিণখানের বাসিন্দা ফজলু মিয়ার নামে শোরুম পেপার থাকলেও নেই কোন বৈধ্য কাগজ। বর্তমানে চার বছরের উপরে মেয়াদ উত্তীর্ণ এই ট্রাকের।

ট্রাফিক বিভাগের এক শ্রেণীর অসাধু কর্তকর্তাদের হাত করে ড- ১১৫০০০ নম্বরের ড্রাম ট্রাকটি রাস্তা দিয়ে দাপিয়ে বেড়াছে বলে অভিযোগ রয়েছে।

ফজলু মিয়ার কাছে ফোনে ট্রাক সম্পর্কে জানতে চাইলে তিনি হৃদয় নামে এক ব্যাক্তিকে ফোনে ধরিয়ে দেন।

এ প্রতিবেদকের সঙ্গে হৃদয় ফোনে কথা বলার সময় নানা হুমকি ও নিজের ক্ষমতা জাহির করেন। এবং দাম্ভিকতার সঙ্গে বলেত থাকে এই ট্রাক রাস্তায় চলবে। কারো ক্ষমতা থাকলে ট্রাকের চলাচল বন্ধ করে দেখাক।

এ ব্যাপারে মো. ফজলুল করিম, এসিডি ট্রাফিক উত্তরা এর সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযোগ পেলে এসব মেয়াদ উত্তীর্ণ ট্রাক আটক করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখন দেখার বিষয় আইনের হাত বড় না এসব আসাধু ব্যাক্তিদের।

স/এষ্