ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৩, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন

বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি।। দেশব্যাপী আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে বাঘারপাড়া উপজেলায় চৌরাস্তায় ’’দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের বাঘারপাড়া উপজেলার পিএফজি ও ওয়াইপিএজি এর মাধ্যমে ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পিএফজির কোঅর্ডিনেটর ইকরামুল কবির, পিস এ্যাম্বাসেডর কলেজের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, পিস এ্যাম্বাসেডর দিলরুবা পারভিন, প্রণয় বিশ্বাস ও মো: নজরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম, জাকের পার্টির উপজেলা কমিটির সভাপতি লিটন মোল্লা, আদিবাসি সংগঠনের সভাপতি প্রহল্লাদ বাগচী, ধর্মীয় নেতা মাওলানা: আবুল বাশার ,ওয়াইপিএজির সদস্য রিয়াজ হোসেন, মোস্তফা আমির ফয়সালসহ সুজন, পিএফজি ও ওয়াইপিএজির অন্যান্য সদস্যবৃন্দ এবং দলমত নির্বেশেষে অন্যান্য জনসাধারনগণ সতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।

এসময় বক্তরা বলেন ,সহিংসতা নয় সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, এটিই হলো আজকের দিনের অঙ্গিকার।

স/এষ্