মুন্সীগঞ্জে শিক্ষকদের ৯ম ও ১০ম গ্রেডের বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
এম এম রহমান,মুন্সীগঞ্জ ।। মুন্সীগঞ্জে শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ সহকারী শিক্ষকদের ১০ ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয়ক পরিষদ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার ৬টি উপজেলার প্রাথমিক শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক শিক্ষক – শিক্ষিকা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারনের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি পেশ করেন।
স/এষ্

