ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের শার্শা নাভারনে সড়ক দূর্ঘটনায় আহত-২

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শা নাভারনে সড়ক দূর্ঘটনায় আহত-২

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ।।  বৃহস্পতিবার ২৬ শে সেপ্টেম্বর সকালে যশোরের শার্শা উপজেলার নাভারন মোড়ের কাছে যশোর রোডে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নাভারন হাই ওয়ে পুলিশ ও প্রত্যাক্ষদর্শিরা জানান, ওভারটেকিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে ।

খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাজিব হাসান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের চিকিৎসার খোজ নিতে হাসপাতালে ছুটে যান।

এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে, তাদের মধ্যে ১ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুজনের পরিচয় জানা যায় নাই।

শার্শা থানা ও নাভারন হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তা থেকে সরানোর কাজ করছে।

স/এস্