ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি  ।। গাজীপুরের টঙ্গীতে সিজন্স গার্মেন্টসের শ্রমিকরা বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে গতকাল সোমবার সকাল থেকে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এশিয়া পাম্পের সামনে শ্রমিকরা আন্দোলন শুরু করে। তিন মাসের বেতন ও ছুটির টাকার দাবিতে তিন দফা একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে। পরে মহাসড়ক অবরোধ করে। সকালে গাজীপুরা এলাকায় সিজন্স ড্রেসেস লিমিডেটের শ্রমিকরা আন্দোলনে নামেন। আন্দোলনের আগে শাখা সড়ক থেকে মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তিন মাসের বেতন ও এক বছরের ছুটির টাকা দিচ্ছে না। প্রথম আন্দোলন করার পর এক মাসের অর্ধেক বেতন দেয়। আমরা ঘর ভাড়া দিতে পারছি না। বাড়ির মালিক আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমরা কী করব ভেবে পাচ্ছি না। একপর্যায়ে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছি। শ্রমিক আরো জানান, এই কারখানা এক বছর ধরে বেতন নিয়ে ঝামেলা করতেছে। তিন মাসের বেতনের মধ্যে মাত্র এক মাসের বেতনের অর্ধেক দিয়েছে। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে। দরকার পড়লে রাস্তায় শুয়ে পড়ব তারপরও দাবি মানা না পর্যন্ত আন্দোলন থামবে না।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন বলেন, কারখানার মালিক সময়মতো বেতন পরিশোধ না করায় গত কয়েক দিন ধরে কারখানাটিতে শ্রমিক আন্দোলন চলছে। সোমবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শিল্প পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি দল উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।

কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকের বলেন, সব সময় নিয়মিত বেতন দিলাম। এখন অর্ধেক মাসের বেতনের জন্য শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে।

স/এষ্