রাস্তা ধসে পরিণত খালে, জনদুর্ভোগ চরমে
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের পুঙ্গাই উত্তর পাড়া গ্রামের চলাচলের একমাত্র গ্রামীণ সড়ক ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সড়ক ধসে পড়ে পরিণত হয়েছে খালে।
এর কারণ হিসেবে স্থানীয় লোকজন দায়ী করেছেন প্রকল্প চেয়ারম্যান মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারকে।

স্থানীয়রা বলছেন, নিজেদের স্বার্থে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে রাস্তার কাছাকাছি স্থান থেকে মাটি ও বালু উত্তোলন করার ফলে আজ এই রাস্তার বেহাল দশা। যার ফলে জনগুরুত্বপূর্ণ সরকারী এই রাস্তা ভেঙ্গে গিয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
অনতিবিলম্বে ডুবার পাশে গাইড ওয়াল দিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকবাসী।
উপজেলার কাকনি ইউনিয়নের মধ্যে পুঙ্গাই উত্তর পাড়া কুড়েরপাড় গ্রামের আঃ জলিল বলেন, প্রভাবশালী ব্যক্তি তার প্রভাব খাটিয়ে একেবারে রাস্তার নিকট থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ঐ প্রকল্পে কাজ সম্পন্ন করেছিলেন।
সরেজমিনে দেখা যায়, কাকনি ইউনিয়নের হতে পুঙ্গাই উত্তর পাড়া এই সড়ক দিয়ে প্রতিদিন কৃষক, জনতা, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ আসা-যাওয়া করে। হাজার মানুষের জীবিকার একমাত্র রাস্তা এটি। রাস্তাটির পাশে দুটি পুকুরের মত হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে আমরা মারাত্মক ঝুঁকিতে আছি । বাড়ির ভিতর দিয়ে মানুষ যাতায়াত করছে, নেই বিকল্প কোন রাস্তা । পাঁচ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সরকারী রাস্তা এটা, তাছাড়া এই রাস্তা দিয়ে ময়মনসিংহ যাওয়া খুব সহজ হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য অত্যন্ত জনগুরুতপূর্ণ এই রাস্তাটি।
স্থানীয় লোকজন জানান অতীতের কথা বিবেচনায় না নিয়ে বর্তমান কাকনি ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। চেয়ারম্যান আঃ খালেক তালুকদার বলেন, খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ সমপ্ন হবে। প্রকল্প হাতে নিয়েছি।

