ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

একজন মানবিক নেতা ছাত্র দলের জাকির হোসেন

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

একজন মানবিক নেতা ছাত্র দলের জাকির হোসেন

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ নানা চড়াই উৎড়াই পেরিয়ে একজন মানবিক নেতা হিসেবে গড়ে উঠেছেন ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ।

তিনি তার রাজনীতির জীবনটা শুরু করেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণের মধ্য দিয়ে । দেশের যেকোন জনদুর্ভোগ কিংবা মানবিক বিপর্যয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে ছুটে চলা একজন মানবতার অগ্রদূত তিনি । অসহায় বিপর্যস্ত মানুষের সেবায় নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অনন্য নজির তিনি স্থাপন করেছেন । মানুষের প্রয়োজনে তুরাগের অলি-গলি, পাড়া-মহল্লায় দিন-রাত পরিশ্রম করেছেন নিঃস্বার্থভাবে । নিজের পরিবার-পরিজন উপেক্ষা করে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষের কল্যাণে ।

বিগত দিনে মোঃ জাকির হোসেন ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিটি লড়াই- সংগ্রামে প্রথম সারির একজন যোদ্ধা হিসেবে রাজ পথে লড়াই করেছেন । বহুবার হামলা- মামলার শিকার হয়েছেন । জেলেও গেছেন একাধিকবার । তার পরেও তিনি মুহূর্তের জন্য দমে যাননি । হাসিনা সরকার পতনের আন্দোলনেও তার ভূমিকা ছিল লক্ষণীয় । রাজনীতির শুরু থেকে জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত হওয়া মোঃ জাকির হোসেনের অভ্যাসে পরিণত হয়েছে ।

সাধারণ জনগণ যেখানে সমস্যায় পতিত হন – মোঃ জাকির হোসেন স্ব প্রণোদিত হয়ে সেখানে ছুটে যান । রাজনীতির সূচনাতেই তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর অভ্যাস রপ্ত করেন । চলমান আকস্মিক বন্যায় ব্যাপক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলে ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের ব্যাপক সহযোগিতা করেন তিনি । ত্রাণ সামগ্রীর বস্তা মাথায় নিয়ে গলা সমান পানিতে হেটে হেটে বিভিন্ন অসহায় মানুষদের মাঝে পৌঁছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।

গলা সমান পানিতে হেটে হেটে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার বেশ কিছু দৃশ্য ইতি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে । যা দেখে অনেকেই তাকে সাধুবাদ জানান