বৃষ্টির পানিতে শেওড়াপাড়া-কাজিপাড়া-মিরপুর-১০ সড়কটিতে অসহনীয় যানজট
মুহাম্মদ আসাদুজ্জামান ।। আজ ভোর থেকে মুষলধারে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রোকেয়া স্মরণীর শেওড়াপাড়া-মিরপুর মেইন সড়কটি।
আবদ্ধ পানি অপসারণের সুব্যস্থা না থাকায় সকাল ৬ টা থেকেই সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যারফলে স্কুল ছাত্রছাত্রীরা ও অফিসগামী লোকজন ঘন্টার পর ঘন্টা রাস্তায় দুর্ভোগের শিকার হয়।
বিগত ২০/২৫ বছর এই রাস্তার টুকটাক সংস্কারকাজ হলেও তেমন কোন লাভ হয়নি। অফিসে দেরী হবে দেখে অনেকেই প্রাইভেট কার,বাস ও রিক্সা থেকে নেমে যায় এবং শেওড়াপাড়া থেকে মেট্রোতে করে অফিস যাওয়ার চেষ্টা করে।
স/এষ্

