ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাসদ সভাপতি হাসানুল হক ইনু উত্তরায় আটক

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ২৬, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

জাসদ সভাপতি হাসানুল হক ইনু উত্তরায় আটক

নিজস্ব প্রতিবেদক ।। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উত্তরা থেকে আটক করেছে পুলিশ।

আজ বিকেলে ডিএমপি উত্তরা পশ্চিম থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান এই প্রতিবেদককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার আনুমানিক বিকেল ৪ টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৪ নং সেক্টর, ১৫ নং রোড ৩৩ নম্বর বাসা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। এসময় আমরা শুধু (উত্তরা পশ্চিম থানা পুলিশ সদস্যরা) তাদের সাহায্য করেছি। এরপর তাকে রাজধানী ঢাকার মিন্টুরোড ডিবি কার্যালয়ে জিঞ্জাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সূত্রে জানা গেছে, হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়া-২ আসন ( ভেড়ামারা-মিরপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

দলের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইনু ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন ইনু।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ।

স/এষ্