ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাগেরহাটে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই, মানবেতর জীবন-যাপন

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ২৬, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই, মানবেতর জীবন-যাপন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট ।। বাগেরহাটে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারটি মানবেতর জীবন-যাপন করছে। শনিবার (২৪) সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার ৩ ওয়ার্ডের দশানি এলাকার বাসিন্দা শেখ মামুনুর রহমান নাহিদের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে নির্বাক পরিবারটি।

শেখ মামুনুর রহমান নাহিদ বলেন, আমি বাসায় ছিলাম না। দুপুরে খাবার পর পরিবারের সদস্যরা এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। বাসায় কেউ ছিল না। সন্ধ্যার আগে হঠাৎ ঘর থেকে জ্বলে উঠা আগুন দেখে প্রতিবেশিরা খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই ততক্ষণে আগুনে বসতঘরসহ সকল মালামাল পুড়ে যায়। আমার সহায় সম্বলটুকু সব শেষ হয়ে গেছে।তবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি নাহিদ।

স্থানীয়রা জানান,আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারটি নি:শ্ব হয়ে গেছে। সরকারি ও বেসরকারি ভাবে সহায়তার দাবি জানান তারা।

স/এষ্