ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১৯, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, আদমদীঘি  ।। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের বগুড়া আদালত পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের শফিকের ছেলে আব্দুল কাদের (৩৬) ও একই গ্রামের রহমত আলীর মেয়ে সুমা আক্তার (২৫)।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তার হোসেন জানান, রোববার দুপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে দুই মাদক ব্যবসায়ী যাত্রী সেজে ফেনসিডিল বহন করে কোথাও যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের ‌‘ছ’ বগিতে তল্লাশি করে ১৬৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের নামে মাদক আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

স/এষ্