ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ক্রিকেট সংস্কারের দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১৯, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে ক্রিকেট সংস্কারের দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি ।। মুন্সীগঞ্জে ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছেন জেলার ক্রিকেট খেলোয়াররা।

গতকাল সোমবার বেলা ১২ টার দিকে ক্রিকেট খেলোয়াররা এই কর্মসূচি পালন করেন। ক্রিকেটে নানা ধরনের অস্থিরতা,অনিয়ম ও দূর্নীতি দূর করে জেলার ক্রিকেটকে গতিশীল করতে তাদের এই কর্মসূচি বলে জানান কর্মসূচিতে অংশ গ্রহন কারীরা।

মানববন্ধন শেষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুজাফর রিপন বিপিএএ এর নিকট আটটি দাবি তোলে ধরে সকল ক্রিকেটারদের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়।

প্রতি বছর প্রিমিয়ার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং কুয়ালিফাই লীগ চালু করা,জেলা স্টেডিয়ামে একজন মাঠ কর্মী নিয়োগ দিয়ে তিনটি কার্ফ উইকেট ও একটি বক্স নেটের ব্যবস্থা করে সেগুলো রক্ষণাবেক্ষণ করার দাবি জানান।জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে খেলার সাথে সংশ্লিষ্টদের জড়িত করার দাবি ছিলো উল্লেখযোগ্য।

স/এষ্