ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তুরাগবাসীকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতা আবুল মাদবর

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ১৩, ২০২৪ ৩:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

তুরাগবাসীকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতা আবুল মাদবর

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ শেখ হাসিনার পতনের পর তুরাগবাসীকে অভিনন্দন জানিয়ে শান্ত থেকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মাদবর ।

গত দুইদিন বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকদের সাথে নিয়ে তুরাগের বিভিন্ন পাড়া মহল্লা পরিদর্শন শেষে বুধবার দুপুরের দিকে এক বিবৃতিতে তিনি বলেন, এলাকায় কোনো ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের সঙ্গে যাতে কেউ জড়িত হতে না পারে, সেজন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে ।

“দেশজুড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সারদেশে ছাত্র-জনতা মিলে স্বৈরাচারি দুঃশাসনের বিরুদ্ধে যে অভূতপূর্ব সংগ্রাম গড়ে তুলেছেন, অনেক রক্ত ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজ সেই সংগ্রাম পূর্ণতা পেয়েছে । “গণরোষের মুখে দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো বসে থাকা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পার্শ্ববতী দেশে চলে গেছেন।

শত, শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ আবার নতুন করে স্বাধীন হয়েছে।” বিএনপি নেতা আবুল মাদবর আরও বলেন, তুরাগ থানার বীর জনতার প্রতি আমার আকুল আবেদন, শান্ত থেকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন । বহু প্রাণের বিনিময়ে এ বিজয় এসেছে । তাই সকলকে ধৈর্য ধারণ করতে হবে । শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে । “বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না । এমন কি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসীও না ।

তাই দেশের চলমান পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে ।

স্থানীয়দের জানমাল রক্ষা, বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাসনালয়ের নিরাপত্তায় তৎপর থাকার জন্য বিএনপি ও তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের আহ্বান জানান তিনি । কেউ যদি রাষ্ট্র ও নাগরিকের সম্পদ ধ্বংসের চেষ্টা চালায় তাদের কঠিন ভাবে প্রতিহত করা হবে বলেও জানান বিএনপি নেতা আবুল মাদবর ।