ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় মৎস্য সপ্তাহের উদ্বোধন

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ৩১, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি || সারা দেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এদিন সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে কর্মসুচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর র‌্যালি , আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও দিলারা জামান, মৎস্য কর্মকর্তা তহুরা হক, সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তি যোদ্ধা সন্তোষ কুমার অধিকারি, বীরমুক্তি যোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, মৎস্যজীবীলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশাসহ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স/এষ্