ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত -২,আহত -৫

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১২, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত -২,আহত -৫

আজম খাঁন ।। যশোরের বাঘারপাড়ায় যশোর-নড়াইল সড়কে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে এবং ৫জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার বেলা ১১ ঘটিকার সময় যশোরের বাঘারপাড়ায় যশোর-নড়াইল সড়কের করিমপুর ঈদগাহ ময়দান এর সামনে মাছবাহি পিকআপ যশোর – ন-১১০৯৬৪ ও বলার মুরগীবাহী ঢাকা- মেট্রো ন-১২৪৫৫৯ নং পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং ছয়জন গুরুতর আহত হয়।

স্থানীয় জনগণের আপ্রাণ চেষ্টায় আহতদেরকে উদ্ধার করে যশোর ও নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পরবর্তীতে আহতদের মধ্য হতে নড়াইল সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। আহত ও নিহতদের পরিচয় মেলেনি।

এসময় যশোর-নড়াইল মহাসড়কে প্রায় এক ঘন্টা ব্যাপী যানজটের সৃষ্টি হয়। ভাঙ্গাচোরা গাড়ি দুইটা ফায়ার ব্রিগেড সদস্যরা উদ্ধার করে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও বাঘারপাড়া পুলিশ রাস্তার নিয়ন্ত্রণ নেয়।

স/এষ্