ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ চার জন নিহত

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১২, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ চার জন নিহত

বগুড়া প্রতিনিধি ।। বগুড়া-ঢাকা মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক ও একই পরিবারের তিনজন। এরমধ্য চার বছর বয়সী শিশু ও বাবা – মা সহ মোট চারজন নিহত। ঘটনায় ২জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে শেরপুর উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা ( মৎস্য প্রজনন খামার) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক মো. নাসিম (২৬), সে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত শেখর ছেলে। এ ঘটনাস্থলেই মারা যায়।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখারা ইউনিয়নের বান্দাাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৬), শিশু পুত্র সাইফুল ইসলাম (৪), । আহতদের মধ্যে শেরপুর উপজেলার ছোনকা গ্রামের গোলাম হোসেন(৫০) ও রায়গঞ্জ উপজেলার কাউসার আলী (২০)।

হাইওয়ে পুলিশের বগুড়ার শেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবুল হাসেম জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মীরা আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও তিন জন মারা যান বলে জানা গেছে। তিনি আরও বলেন, একই পরিবারের তিনজন ও সিএনজি চালক নিহত হয়।

এ ব্যাপারে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন বলে মেডিকেল ফাঁড়ির ইনচার্জ মো. মিলাদুন্নবী নিশ্চিত করেছেন।

তবে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ জানিয়েছেন।

স/এষ্