ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আবুল কালাম

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ১২, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আবুল কালাম

পিয়াস আহমদ নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা জুন/২০২৪ খ্রিঃ ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেত্রকোনা জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের রেঞ্জের ডিআইজি মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আবু সাহেব, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মাসুম আহমেদ ভূঞা বিপিএম, পিপিএম, জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, শেরপুর জেলার পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ পিপিএম সহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জুন/২০২৪ মাসের পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ অফিসারগণ।

সভায় ডিআইজি শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম এর নিকট হতে ময়মনসিংহ রেঞ্জের জুন/২০২৪ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম পিপিএম ক্রেস্ট ও সনদ পত্র গ্রহন করেন। জঙ্গি দমন, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও নারী নির্যাতন প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা উন্নয়নের জন্যে তিনি পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনিসুর আশেকীন শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্রেস্ট ও সনদ পত্র গ্রহণ করেন।

এছাড়াও জঙ্গি দমনের জন্য নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়জ আহমেদ পিপিএম (সেবা) বিশেষ পুরস্কার গ্রহণ করেন।

এ প্রসঙ্গে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম পিপিএম বলেন, নিঃসন্দেহে যেকোন পুরষ্কার কর্মস্পৃহা বাড়িয়ে দেয়। তদ্রুপ আমাকেও এ পুরস্কার আমার কর্মস্পৃহা বাড়িয়ে দিয়েছে।