কামরাঙ্গীরচরে মশক লার্ভা বিরোধী অভিযান, নগদ আদায়সহ এক লক্ষ টাকা জরিমানা
আবদুল কাদের সাইফুল ।। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত কামরাঙ্গীরচর ৫৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসি কর্তৃক অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েবুর রহমান আশিক অভিযানটি পরিচালনা করেন। অভিযানে মশক লার্ভা পরিলক্ষিত হওয়ায় নগদ অর্থ আদায় করাসহ একজন বাড়িওয়ালাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানটি পরিচালনা করেন। অভিযানে অংশগ্রহণ করেন মশক নিয়ন্ত্রণ পরিদর্শক ইমরান হোসেন।
এই প্রসঙ্গে মশক নিয়ন্ত্রণ পরিদর্শক ইমরান হোসেন বলেন, ডিএসসিসির অঞ্চল-৩ এর অধীনে কামরাঙ্গীরচর ৫৭ নম্বর ওয়ার্ডের নূরবাগ এলাকায়
৫৮ বাড়ী ও ৬ টি কারখানা পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আভিযানিক দল।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ১টি কারখানার এলুমিনিয়ামের ফ্যাক্টরীতে বড় বড় ৮টি পাতিল ভর্তি জমা পানিতে প্রচুর মশক লার্ভা পরিলক্ষিত হয়।
এই অপরাধের দায়ে ম্যাজিস্ট্রেট তখন ওই ফ্যাক্টরির মালিককে ১ লক্ষ টাকা অর্থদন্ড করে নগদ আদায় করেন। পাশাপাশি, অপর একটি কারখানায় জমা পানি থাকায় মালিককে সতর্ক করে দেন।
অভিযান কালীন সময়ে যে সকল বাড়ি ও কারখানায় অভিযান পরিচালিত হয়েছে। সে সকল বাড়িওয়ালা ও কারখানার মালিককে সতর্ক করেছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের নির্দেশনা অনুযায়ী কর্পোরেশনের অন্যান্য এলাকায় ভবিষ্যতে ডেঙ্গু প্রতিরোধক মশক লার্ভা বিরোধী অভিযান পরিচালিত হবে। অতএব, এই ধরনের অভিযান থেকে পরিত্রান পেতে নাগরিকগণ সতর্ক থাকবেন বলে আমরা আশাকরি।
এই বিষয়ে কামরাঙ্গীরচর ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক লার্ভা বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া।
এ ধরনের অভিযান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে অতিতে হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বলে আমরা আশাকরি। অতএব, এটা নিয়ে আমাদের আতংকিত না হয়ে সবাই সতর্ক থাকলে মশক লার্ভা কামরাঙ্গীরচরে ছড়াতে পারবে না ।
স/এণ্

