ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীশংকৈলে ৫২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীর মাঝে ২ লাক্ষ ৫৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ৩, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে ৫২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীর মাঝে ২ লাক্ষ ৫৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ( ৩ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাদ্দকৃত তহবিল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি নিকেল বর্মনসহ কমিটির বিভিন্ন সদস্যরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রাইমারী স্কুলের ২৫ জন ছাত্র ছাত্রী মাঝে প্রত্যেককে ২৫০০ টাকা, হাইস্কুলের ছাত্র ছাত্রী ১৮ জনের মাঝে ৬ হাজার টাকা, এবং কলেজ পর্যায়ের ৯ জন ছাত্র ছাত্রী মাঝে ৯ হাজার ৫ শত টাকা করে। মোট ৫২ জন ছাত্র ছাত্রীর মাঝে ২ লাক্ষ ৫৬ হাজার টাকা প্রদান করা হয়।

স/এষ্