ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোর-নড়াইল সড়কের করিমপুর ঈদগাহের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়, আহত ৪০

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৩০, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর-নড়াইল সড়কের করিমপুর ঈদগাহের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়, আহত ৪০

আজম খান, বাঘারপাড়া ।। যশোর -নড়াইল মহাসড়কের করিমপুর ঈদগাহের সামনে বেপরোয়া গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী বাসগাড়ি খাদে পড়ে ৪০ জন আহত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন, আহত যাত্রী ও স্থানীয়দের নিকট থেকে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেট্রো-ক- ১৫৮৩৮৩ বাস গাড়িটি অসম্ভব বেপরোয়া গতিতে চলার সময় বেলা ১১-৫০ মি: এর সময় বাঘারপাড়ার করিমপুর ঈদগাহ ময়দানের আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শের গভীর খাদে পড়ে যায়।

এ সড়ক দুর্ঘটনায় ১০ জন গুরুতরভাবে আহত হওয়া সহ মোট ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে স্থানীয়রা যশোর ও নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে।

বাকীদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে স্থানীয় স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন।

দুর্ঘটনায় আহত আবদুল গফুর জানান যে, গাড়ির চালককের বেপরোয়া চালানোর করণেই এ দুর্ঘটনা ঘটেছে।

আরও একজন আহত যাত্রী রহিমা বেগম জানান যে, কিভাবে যেন হঠাৎ করেই গাড়ী খাদের দিকে ধাবিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এ দুর্ঘটনায় সকল যাত্রীই কমবেশি আহত হয়েছে।

এ দুর্ঘটনার পরপরই ফায়ার ব্রিগেড সদস্যরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন।

স/এষ্