ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটের কালীগন্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৯, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগন্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাগেছে, ওই উপজেলার বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আরাফাত হোসেন (১২) নামের ওই কিশোরের মৃত্যু হয়েছে। ২৮ জুন শুক্রবার বিকেল ৪ নাগাদ ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর গ্রামের দুল্লারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার ব্যবসায়ী ইব্রাহিম আলীর ছেলে।

নিহতের বাবা ইব্রাহিম আলী জানান, শুক্রবার দিনে ঝড় শুরু হলে আরাফাত মাঠ থেকে গরু আনতে যায়। এসময় সে বজ্রপাতে আক্রান্ত হয়ে ক্ষেতে পরে ছিল।

ঝড় শেষে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স/এষ্