ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে মদের চালানসহ গ্রেফতার এক

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৭, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে মদের চালানসহ গ্রেফতার এক

মোহাম্মদ হানিফ, সিলেট বিভাগীয় প্রধান ।। সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে অফিসার চয়েস মদের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১১৫ বোতল অফিসার চয়েস জব্দ করা হয়।

বুধবার (২৬ জুন) তাকে আদালতের মাধ্যমে কাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গৌরাঙ্গ বিশ্বাস (৫৬) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের হরলাল বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে থানার মিডিয়া অফিসার (এসআই) মফিদুল হক সজল জানান, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই শামসুল হক সুমন সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গৌরাঙ্গ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায় করা হয়েছে।

স/এষ্