ঢাকাসোমবার , ২৪ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভারতে পাচার ১৩ বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৪, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ভারতে পাচার ১৩ বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ।। ভাল কাজের কথা বলে ভারতে পাচারের শিকার ১৩ বাংলাদেশি নারী,শিশুকে কারাভোগ শেষে স্বদেশ প্রত্যাবাসনে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার(২৩ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে আইনি সহয়তার জন্য তাদের গ্রহন করে পোর্টথানা পুলিশ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বাগেরহাট জেলার মুয়াঘাট উপজেলার আমজেদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৬৬), মামুন তালুকদার (২৫),নাজমুল সিকদার (৩৮),রাজু ভূইয়া (২৪),সাত্তার মোল্লা (৫৩),ওমর ফারুক শেখ (২৬),আপছানা আক্তার লাকী (২২) ফাতেমা (৪), আব্দুল আমিন (৬),ফাতেমা (২৮),মরিয়ম (২৩), ফাহিম (২) মাহিম, (৪)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আযহারুল ইসলাম জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভাল কাজের কথা বলে দালাল চক্র তিন বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।

সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পায়। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা ফেরত আসা বাংলাদেশী পুরুষ ও শিশু নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স/এষ্