ডাঃ দিলীপ রায়ের বিরুদ্ধে অপপ্রচার ঢাকা সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দের মানববন্ধন
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ।। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহসভাপতি এবং বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস) এর সাবেক সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় ঢাকা সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিন হয়েছে।
বুধবার (১২ জুন) সকালে রাজধানীর উত্তরায় ঢাকা সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসকদের ব্যানারে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুল আলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসক নেত্রীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ডাঃ দিলীপ কুমার রায় একজন সৎ ও আদর্শবান মানুষ। তার অবৈধ বা অদৃশ্যমান কোন সম্পদ নেই।
সারা জীবন তিনি সৎ উপায়ে এবং বৈধ পন্থায় যে অর্থ-সম্পদ অর্জন করেছেন তা সমাজ ও আর্তমানবতার সেবায় ব্যয় করছেন।
একটি অসাধু গোষ্ঠী সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে ডাঃ দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা ডাঃ দিলীপ রায়কে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে সাংগঠনিক ফায়দা হাসিল করতে চাইছে।
কিন্তু তাদের এ চক্রান্ত কোন দিনই সফল হবে না। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ সবসময় ডাঃ দিলীপ রায়ের পাশে আছি এবং আগামীতেও থাকবো।
স/এষ্

