ঢাকাশুক্রবার , ৭ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরায় সিএফসি ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৭, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

উত্তরায় সিএফসি ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন

মনির হোসেন জীবন ।। রাজধানী উত্তরার – তুরাগে চন্ডাল ভোগ ফুটবল ক্লাব (সিএফসি) উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর উদ্বোধনী খেলা আজ উত্তরা ১৫ নং সেক্টর ডিপিএস স্কুলের পাশের মাঠে অনুষ্টিত হয়েছে।

খেলাটি শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ সম্পাদক এবং সিএফসি ক্লাবের চেয়ারম্যান ও মো: আবুল কালাম রিপন।

আজকের প্রথম দিনের উদ্বোধনী খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি মো: আলাল হোসেন। তার সহকারি হিসেবে ছিলেন সাবেক ফুটবল খেলোয়াড় এস, এম, মনির হোসেন জীবন, মো: আরমান ও আল আমিন।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় মো: তাজুল ইসলাম, মো: অপু, মো: আবু ছাইদ, রাইসুল ইসলাম, মো: নাজিম উদ্দিন, মো: মুনসুর

সিএফসি ক্লাব এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় মোট ১৬ টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় তুরাগের তারারটেক ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে ট্রাইবেগারে ডিয়াবাড়ী মডেল হাইস্কুল জয় লাভ করেন।

উদ্বোধনী খেলায় প্রবল বৃষ্টিপাতের মধ্যেও বিপুল সংখ্যক দর্শক আনন্দের সহিত খেলা উপভোগ করেন।