ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করলেন এমপি

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ৪, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করলেন এমপি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন- অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি।

মঙ্গলবার বিকালে গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ জেলা কার্যালয়ের প্রোগ্রামার নুরে আলম সিদ্দিকী।

গৌরীপুর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ও প্রশিক্ষণটির সমন্বয়কারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, প্রশিক্ষণটির গ্রাফিক্স ডিজাইন বিভাগের প্রশিক্ষক হিমালয় নকরেক, ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামের প্রশিক্ষক ডিমস মুকিম প্রমুখ।

জানা যায়, আত্মনির্ভরশীল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক ও নারীদের প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে দুইটি শাখায় এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গৌরীপুরে গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং কোর্সে ২৫ জন করে মোট ৫০ জন বেকার যুবক ও যুব নারীদের ৩৫ দিন এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে মেধাবীদের ল্যাপটপ উপহার দেয়া হবে।