গৌরীপুরে দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদে মঙ্গলবার বিকালে দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৯ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু জানান- বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে ৬৪ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে আজ (মঙ্গলবার) ১৯ জনকে ৩৮ বান্ডিল ঢেউটিন ও এক লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

