একজন আদর্শিক ও চৌকস নেতা কৃষক লীগের নাসির
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, বঙ্গবন্ধুকন্য জননেত্রী শেখ হাসিনার একজন আদর্শিক, চৌকস ও পরিশ্রমী কর্মী মোঃ নাসির উদ্দিন নাসির ।
তিনি ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । অত্যন্ত বিনয়ী স্বভাবের এই কৃষকলীগ নেতা দলের ক্ষমতার সকল সুবিধা নিয়ে হয়তো অনেক কিছুই করতে পারতেন । কিন্তু তিনি কিছুই করেন নি ।
বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষক লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনা মেনে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামীলীগ সমর্থিত জননন্দিত কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজের পরামর্শে, নিরলসভাবে কাজ করে চলেছেন দুর্দান্ত এই কৃষকলীগ নেতা মোঃ নাসির উদ্দিন নাসির ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের দুঃখী ও গণমানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । আমিও তাঁদের আদর্শেই বিশ্বাসী একজন সামান্য কর্মী । কৃষকলীগের একজন কর্মী ও জননেত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে আমি দল ও দেশের মানুষের জন্য আমার অবস্থান থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজ করে যেতে চাই । কি পেলাম, আর কি পেলাম না, সেটা ভাবার সময় আমার কাছে নাই ।
আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাতে এই দেশ উন্নত হয়েছে, তাঁর হাতেই এদেশ নিরাপদ । কেবলমাত্র তাঁর হাতেই এই দেশ উন্নতির স্বর্গ শিখরে আরোহন করবে, ইনশাল্লাহ ।
কৃষক লীগের এই সৎ, সাহসী ও পরিশ্রমী নেতা মোঃ নাসির উদ্দিন নাসির বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে, শেখ হাসিনার রূপকল্প স্মার্ট বাংলাদেশের একজন একনিষ্ঠ ও বিশ্বস্তকর্মী হিসেবে এভাবেই কাজ করে যেতে চান, জীবনের শেষ দিন পর্যন্ত ।

