ঢাকাসোমবার , ২৭ মে ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরার ডিয়াবাড়ী পশুর হাটের ব্যাপক প্রস্তুত

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ২৭, ২০২৪ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

উত্তরার ডিয়াবাড়ী পশুর হাটের ব্যাপক প্রস্তুত

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ সম্ভাব্য আগামী ১৭ই জুন পালিত হবে ঈদুল আজহা । আর এই ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাট গুলোকে সাজানো হয় বিভিন্ন আঙ্গিকে । তাই কোরবানির ঈদ উপলক্ষে উত্তরার ডিয়াবাড়ী পশুর হাটের চলছে ব্যাপক প্রস্তুতি ।

বৃহৎ এই পশুর হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে আসবে নানান প্রজাতির লাখ লাখ পশু । সরেজমিনে দেখা গেছে, ইজারা হওয়ার পর থেকে এই হাটের বিশাল জায়গায় কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা ।

হাটে নির্ধারিত জায়গাগুলো বিভিন্ন খামারের লোকজন এবং ব্যবসায়ীদের গুছিয়ে নিতেও দেখা গেছে । হাটের ভেতরে গরু বাঁধার জন্য বাঁশ ও ত্রিপল দিয়ে শেড তৈরি করা হচ্ছে । গরু আসা শুরু হলে ব্যাপারীরা খুঁটিকেন্দ্রিক ত্রিপল বা পলিথিন বসিয়ে নিজ নিজ পশু বেঁধে রাখবেন । অন্যদিকে, পশুর হাট সংলগ্ন মেইন রোডে বড় বড় গেটের কাজ প্রায় শেষের দিকে ।

এই গেটগুলোতে চলবে আলোকসজ্জার কাজ । এসব পশুর হাট সাজাতে সাধারণ শ্রমিকের পাশাপাশি ইজারাদার বা পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরাও ব্যস্ত সময় পার করছেন । রাজধানীর অন্যতম বৃহৎ এই হাটে দেখা গেছে হাট প্রস্তুতির কাজে বিভিন্ন ডেকোরেটর প্রতিষ্ঠানের প্রায় ২শ জন কর্মী কাজ করছেন ।

উক্ত হাটের সার্বিক তত্ত্বাবধায়ক হাজী মোঃ নুর হোসেন হাট প্রস্তুতির কাজ তদারকি করাকালে প্রতিবেদককে বলেন, ঢাকার বাইরে থেকে আসা ব্যাপারী ও হাটের কর্মচারীদের থাকার ব্যবস্থা করেছে ইজারাদার । এ ছাড়া আলাদা করে নির্মাণ করা হচ্ছে পশুর খাবার রাখার স্থানও । ঢাকার বাইরে থেকে আসা ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবো ।

এদিকে হাটের দৃশ্যমান প্রস্তুতির বাইরেও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং সামগ্রিক শৃঙ্খলা রক্ষায় নানা উদ্যোগ নিবেন হাটের ইজারাদার । হাটে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকবে । আগত ক্রেতা এবং দর্শনার্থীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করতে তাদের আমরা সার্বিক সহযোগিতা করবো ।

এই হাটটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ইজারাদারের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাটের সার্বিক তত্ত্বাবধায়ক হাজী মোঃ নুর হোসেন ।

হাটের ইজারাদার আলহাজ মোঃ কফিল উদ্দিন বলেন, নিরাপত্তা নিশ্চিত, চাঁদাবাজি প্রতিরোধ ও সড়কে জান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও কাজ করবেন । কোরবানির পশুর এই হাটে দূরদূরান্ত থেকে পশু আসবে ।

পশুগুলো দীর্ঘসময় দাঁড়িয়ে থাকে । অনেক সময় বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে অসুস্থ হয়ে যায় । এসব পশু যেন অপচিকিৎসার শিকার না হয়, সে জন্য এই হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি চিকিৎসক দল কাজ করবে ।

এই হাটে জায়গার কোন সংকট নেই । মেট্রোরেলের উত্তরা মেট্রো স্টেশনের সাথেই ১৫নং সেক্টরে বিশাল এরিয়া জুড়ে এই হাটটির অবস্থান । এই হাটে আগত ক্রেতা- বিক্রেতাদের সর্বাত্মক সহযোগিতায় হাট কর্তৃপক্ষ নিরালসভাবে কাজ করবেন বলেও জানান ইজারাদার আলহাজ মোঃ কফিল উদ্দিন ।