ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুদকের টিম লালমনিরহাটের রেলওয়ের বিভাগীয় দপ্তরে অনুসন্ধান করেছে

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৮, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দুদকের টিম লালমনিরহাটের রেলওয়ের বিভাগীয় দপ্তরে অনুসন্ধান করেছে

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। দুদকের টিম লালমনিরহাটের রেলওয়ে বিভাগীয় দপ্তরে। অনুসন্ধান করেছে বিভিন্ন অনিয়মের। জানা গেছে, প্রায় ৩৪ কোটি ব্যয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে চিলমারী পর্যন্ত ১০.৫০ কিলোমিটার রেলপথ সংস্কার প্রকল্পে অনিয়মের মাধ্যমে রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের দুই ধার সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম হতে বুধবার ৮ মে ২০২৪ ইং তারিখ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের উপপরিচালক জনাব মোহাম্মদ সিরাজুল হকের নেতৃত্বে এনফোর্সমেন্ট অভিযানটি পরিচালিত হয়। উক্ত অভিযানে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কার্যালয়ের সহকারী পরিচালক মো: খালিদ মাহমুদ, উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মো: মামুন আলী মন্ডল।

অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট রেলপথ মেরামত কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে টিম রেলওয়ে কাজের বিষয়ে বক্তব্য গ্রহণ করে।

পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট কাজের বিষয়ে যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করার উদ্দেশ্যে টিম বিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাটের দপ্তরে যায় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের উপপরিচালক উল্লেখ করেন যে, সংগ্রহকৃত রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

উল্লেখ্য যে, উক্ত কাজের অনিয়মের বিষয়ে গণমাধ্যমে ইতোমধ্যে খবর প্রকাশিত হয়েছে।

স/এষ্