ঢাকামঙ্গলবার , ৭ মে ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকা পদাতিকে নতুন নাট্যকর্মী নিচ্ছে

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৭, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা পদাতিকে নতুন নাট্যকর্মী নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক ।। ‘নাটক হোক জীবনের প্রকাশিত সত্য-নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার’ এই শ্লোগান নিয়ে কাজ করা নাটকের দল ঢাকা পদাতিক ৪৪ বছরে মৌলিক, অনুবাদ ও রুপান্তর নাটকের ৩৯টি প্রযোজনার প্রায় দুই হাজার প্রদর্শনী করে। অধিকাংশ নাটকই তুমুল দর্শকপ্রিয় হয়েছিল, উল্লেখ যোগ্য নাটক সমূহ ক্ষ্যাপা পাগলার প্যাচাল, ইন্সপেক্টর জেনারেল, ইংগিত, এইদেশে এইবেশে, গনি মিয়া একদিন, জনতার শত্রু,বিষাদ সিন্ধু পর্ব-১, বিষাদ সিন্ধু পর্ব-২, জলদাস, আপদ। আর বর্তমানে চলমান প্রযোজনা ট্রায়াল অব সুর্যসেন, কথা’৭১, পাইচো চোরের কিচ্ছা, হেফাজত ও টেলিফোন ম্যাজিক।

এই দীর্ঘ পথচলায় অসংখ্য গুণী মানুষ তৈরী করে ঢাকা পদাতিক যারা শিল্প ও সমাজে স্বমহিমায় উজ্জ্বল।

ঢাকা পদাতিক অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংযোগে নব-নব শিল্প সৃজনে দৃঢ়বিশ্বাসী। বরাবরই তারা নতুন সৃজনে তারুণ্যকে গুরুত্ব দিয়ে থাকে। আগামীতে যাদের পদচারণায় ঢাকা পদাতিক তথা নাট্যাঙ্গন মুখরিত হবে, সৃষ্টিতে হবে বর্ণীল সেই স্বপ্নবাজদের নিয়ে নাট্যকর্মশালা হবে।

দলের এর সভাপতি মিজানুর রহমান জানান, ঢাকা পদাতিক বিশ্বাস করে তাদের অভিজ্ঞতা, তারুণ্যের দুর্দমনীয় সৃজন স্পৃহা মিলে শিল্পাঙ্গনে ছড়াবে ভরাপূর্ণিমার আলোকছটা। এবারের নাট্য কর্মশালায় প্রশিক্ষন দেবেন নাটকের নানা শাখার দেশবরেণ্য প্রশিক্ষকগন। যারা কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী তারা আগামী ১৫ মে ২০২৪ এর মধ্যে যোগাযোগ করুন।

স/এষ্