ভালুকায় ধানক্ষেত থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহের) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় হাজেরা খাতুন নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
৭মে মঙ্গলবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিমপাড়া নামক এলাকার শামীম মিয়ার ধান ক্ষেত থেকে গলা কাটা লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, হাজেরা ও তার স্বামী সোহেলের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। নিহতের পরিবারের দাবী স্বামী সোহেল দাঁড়ালো কোনো অস্ত্র দিয়ে হাজেরার গলা কেটে তাকে হত্যার পর ধানক্ষেতে ফেলে রাখে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল পলাতক রয়েছে।
স/এষ্

