ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে চেয়ারম্যান প্রার্থী সানাউল হকের প্রার্থীতা প্রত্যাহার

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ৩০, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে চেয়ারম্যান প্রার্থী সানাউল হকের প্রার্থীতা প্রত্যাহার

 ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ দ্বিতীয় ধাপে ময়মনসিংহের গৌরীপুরে চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুলের কাছে লিখিত আবেদনের মাধ্যমে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেন। এর আগে তিনি গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

আগামি ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গৌরীপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচ এম খায়রুল বাসার।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ সোহেল রানা, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ মাহবুবুর রহমান শাহীন, ডৌহাখলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ পবিত্র ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হুদা লিটন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার রুবি, দিলুয়ারা আক্তার, পরশ মনি, নিলুফার ইয়াসমিন, তাসলিমা আক্তার কলি, মোছা: ফেরদৌসী নাসরিন।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান- উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুরে ৯৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোটার দুই লাখ ৭৯ হাজার ৮৫৯ জন। মহিলা ভোটার এক লাখ ৩৮ হাজার ৪০ জন ও পুরুষ এক লাখ ৪১ হাজার ৪৮ জন।

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।