মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন আওয়ামীলীগ নেতা হাজী নুর হোসেন
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মাহুতি স্মরণ করে ১ মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস ।
বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশে দিবসটি সরকারিভাবে পালিত হয়। ছুটির এই দিনে শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে থাকেন । শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ নুর হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শ্রমজীবী মানুষের কল্যাণে সবাইকে একাত্ম হতে হবে । তাহলে অভীষ্ট লক্ষ্য অর্জনে শ্রমিক-মালিক সম্প্রীতি দেশের উন্নয়নের পথ তরান্বিত হবে । হাজী মোঃ নুর হোসেন আরও বলেন, “শ্রমজীবি মানুষের স্বার্থ সংরক্ষণ ও সার্বিক জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি ।
মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে শ্রমিক ও মালিকের উৎপাদন বৃদ্ধিতে নিবেদিত হতে হবে । “শ্রমিক-মালিক পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক শ্রমক্ষেত্রে স্থিতিশীলতা রক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে । শ্রমজীবি মানুষের স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের শিল্প ও বাণিজ্যে অগ্রগতি সাধিত হবে, দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে – মহান মে দিবসে এ প্রত্যাশা করছি । ”হাজী মোঃ নুর হোসেন আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের চিত্র তুলে ধরে কথা বলেন।
“শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বঙ্গবন্ধু ১৯৭২ সালে শ্রমনীতি প্রণয়ন করেন । তিনি পরিত্যক্ত কল-কারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন । ”বর্তমানে শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন । মহান মে দিবস-২০২৪’ উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাজী মোঃ নুর হোসেন ।

