ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় ছেলের হাতে পিতা খুন

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ২৭, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় ছেলের হাতে পিতা খুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি তমাল কান্তি সরকারঃ

ময়মনসিংহের ভালুকায় ছেলের হাতের কলমের অঘাতে পিতার মৃত্যু হয়েছে।

গত ২৬ এপ্রিল শুক্রবার সন্ধায় উপজেলার পূর্ব ভালুকা কোনাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মজিবুর রহমান পান্নার ছেলে মারুফ আহাম্মেদ রাব্বি (১৮) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। তারই জের ধরে শুক্রবার সন্ধায় রাব্বি তার নিজ বাড়িতে পিতা মজিবুর রহমান পান্নাকে বুকে কলম দিয়ে জখম করলে জ্ঞান হাড়িয়ে মাটিতে পরে যায়। পরে স্থানীয়রা মজিবুর রহমান পান্নাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম মজিবুর রহমান পান্নাকে মৃত: ঘোষনা করেন।

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম জানান, মজিবুর রহমান পান্নাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। ঘাতক ছেলে রাব্বিকে আটক করা হয়েছে।